মনের মানুষ : আলী হোসেন যখন ঝড়ের পাখি হয়ে আসে বসন্ত আমার মন খারাপ হয় কখনও কখনও রঙও লাগে মনে বাতাসের কানে ফুসমন্তর হয়ে গেয়ে যায় রাত্রির কালো, আবার কখনও প্রত্যুষের আবছা আলোও। এক সময় তাদেরই নিয়ে ভালোবাসার পানসি ভাসায় আমার মনের মানুষ। ক্রমে ভালোবাসার ভাঁড়ার শূ্ন্য হয়, শূন্য হয়, শুন্য হয়, শুন্য হতে থাকে মনের আলো। তারপর, তারপর আরও পরে মাঝ-আকাশে, কিম্বা নভোমণ্ডলের প্রায় প্রান্তে পৌছে দেখি মনের মানুষ আমার মনের কাছেই নেই নেই ঝড়ের পাখি বসন্তও; কেবল পড়ে আছে ঝড়ে-ভাঙা বাসা আর চঞ্চল লালি-বসন্তের সেই স্বপ্ন-কঙ্কাল, দাঁড়িয়ে আছে বিনা-পয়সার টিকিট হাতে আমার সে...ই সত্য, একা আমার মনের মানুষ। --------****------- বাণিপুর। লোক উৎসব কমিটির মুখপত্র। ...
বাইশে শ্রাবণ আলী হোসেন ছড়া : বাইশে শ্রাবণ - আলী হোসেন বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তোমার সাথে আড়ি তোমার জন্য সূর্য গেলো, আমার বিবেক ছাড়ি সে বিবেক আজ ছন্নছাড়া হারিয়ে কমা দাঁড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ দেখছো তুমি চেয়ে তোমার জন্য আমি এখন, নিঃস্ব হয়ে যেয়ে আপনকে আজ পর করেছি ভাইকে ভুলে যেয়ে এ ভাই ছিল আমার বুকে রাখির সুতোয় গাঁথা যে রাখি সব ছিড়ছে দেখি বিষিয়ে মনের খাতা ভয় পেয়ে তাই মিথ্যা গানে সুর ধরেছি যা-তা বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তুমি বড়ই সর্বনেশে মিলন মেলার সুরের ভেলার তাল-কেটে দে শেষে প্রেমের সাগর শুকিয়ে দিলে মরুর ছদ্মবেশে তোমার জন্য বাইশে শ্রাবণ হারিয়ে বটের ঝুরি বাংলা মায়ের দেহ ঘড়ি, হচ্ছে অকাল বুড়ি তাইতো বাঙাল ভাসছে যেন সুতো-কাটা ঘুড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ বুঝছো কাকে খুঁজি? সেজন ছিলেন বাংলা এবং বিশ্ব-মনের-পুঁজি বুঝলে সেজন রবি ঠাকুর নাম শোনোনি বুঝি? ------------ রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি 📖...