একশ বছর আয়ু দেবে? সোনায় মোড়া ভাগ্য তাও! এসব আমার চাইনা কিছু, শুধু এদেশ ভরা মানুষ চাই, তুমি আছো, বলে সবাই তিলক টুপি মাথায় নেয় আমি শুধু বলি তোমায়, শোনো মানুষ ছাড়া চাওয়ার নাই। সন্ধ্যা নামে আজান শাঁখে জোনাক জ্বলে আঁধার ছায় আমি শুধু বাজাই বাঁশি, জেনো মানুষ পাওয়ার আশায় তাই, ডাকলে পাবো হুরী পরী? অপ্সরা বা যা চাই তাই! বেহেস্ত-স্বর্গে চাইনা এসব, শুধু এদেশ ভরা মানুষ চাই। আমায় দেবে শোনার হরিণ? আসমানী চাঁদ হাতে তাই! এসব আমার চাইনা কিছুই, শুধু মানুষ গড়ার মন্ত্র চাই, মুখে নিয়ে বেহেস্ত-বাঁশি শোনাও আমায় স্বর্গসুর স্বর্গ আমার এদেশ ভূমি, শুধু এদেশেতেই বাঁচতে চাই। এই বাংলাই স্বর্গ আমার এদেশ আমার বেহেস্ত তাই এদেশ ছেড়ে চাইনা যেতে, শুধু এদেশেতেই মরতে চাই, পারবে তুমি এ অধিকার সর্বজনীন করতে সাঁই? তবেই জেনো বলবে সবাই, শুধু তুমি ছাড়া মাবুদ নাই। –------------------------ দেখুন ফেসবুকে এখানে ক্লিক করে
বাইশে শ্রাবণ আলী হোসেন ছড়া : বাইশে শ্রাবণ - আলী হোসেন বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তোমার সাথে আড়ি তোমার জন্য সূর্য গেলো, আমার বিবেক ছাড়ি সে বিবেক আজ ছন্নছাড়া হারিয়ে কমা দাঁড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ দেখছো তুমি চেয়ে তোমার জন্য আমি এখন, নিঃস্ব হয়ে যেয়ে আপনকে আজ পর করেছি ভাইকে ভুলে যেয়ে এ ভাই ছিল আমার বুকে রাখির সুতোয় গাঁথা যে রাখি সব ছিড়ছে দেখি বিষিয়ে মনের খাতা ভয় পেয়ে তাই মিথ্যা গানে সুর ধরেছি যা-তা বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তুমি বড়ই সর্বনেশে মিলন মেলার সুরের ভেলার তাল-কেটে দে শেষে প্রেমের সাগর শুকিয়ে দিলে মরুর ছদ্মবেশে তোমার জন্য বাইশে শ্রাবণ হারিয়ে বটের ঝুরি বাংলা মায়ের দেহ ঘড়ি, হচ্ছে অকাল বুড়ি তাইতো বাঙাল ভাসছে যেন সুতো-কাটা ঘুড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ বুঝছো কাকে খুঁজি? সেজন ছিলেন বাংলা এবং বিশ্ব-মনের-পুঁজি বুঝলে সেজন রবি ঠাকুর নাম শোনোনি বুঝি? ------------ রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি 📖...