সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রোদ্দুর তুমি

রোদ্দুর তুমি ঘামে ভেজার গন্ধ নিয়ে এসো
তোমার তাপে শরীর মেপে
ভালোবাসায় বাতাস কেঁপে
প্রাণ ভোমরা পেখম মেলে
আসবে হাতে প্রদীপ জ্বেলে
তাই তো বলি, তুমি আমায় একটু ভালোবেসো।

রোদ্দুর তুমি ছায়ার কারণ আমায় ভালোবেসে
আমার সাথে চলবে পথে
চড়ে যাবে হাওয়াই রথে
সঙ্গে থাকার শপথ নিয়ে
আলোয় ভেজার সাহস দিয়ে
জড়িয়ে থেকো ভরদুপুরে মনের মহল ঘেঁষে।

মন্তব্যসমূহ

📂 আলী হোসেনের জনপ্রিয় কবিতাগুলি পড়ুন