আলী হোসেনের রাজনৈতিক কবিতা : পিঁপড়ের লাশ ও জ্যামিতির খাতা সারি সারি পিঁপড়ের লাশ অথবা মুমূর্ষু দেহ পড়ে আছে উত্তাপের স্তূপে তুমি দেখতে পাও না পিছনটা ঠিক হাতির মত বিশাল তোমার দেহ, মাহুতের চোখই তোমার চোখ, তোমার পথ, আর গন্তব্যও প্রভুর নির্দেশ এলে শুড় দিয়ে ছুড়ে দাও ফুল জল মাথার ওপারের শুষ্ক মরুভূমির বুকে একপশলা বৈশাখী বৃষ্টির মত, ঠিক যেন শরতের শিশির তাতে পিঁপড়েরা ভেজে না, পোড়েও না সম্পূর্ণ কেবলই আধপোড়া হয় শীর্ন দেহ আরও রাজনৈতিক ছড়া : এখানে তোমার চোখে চুখোশ আঁটা, তাই কিছুই দেখো না জেগে থাকো নিরোর স্বপ্ন নিয়ে ঘেন্নার পিল খাওয়াও আর আকন্ঠ গেলাও উন্নয়নের সিরাপ সর্বরোগ-হারী বিশল্যকরণীর ভরসায় ডেকে আনো চেতনার অকাল মৃত্যু এভাবে এগোবে তুমি, এগোবে তোমার অর্বাচীন রথ এটাই সরল অংক তোমার জ্যামিতির খাতায়? ভুলে যেওনা সে-আলেখ্য ...
বাইশে শ্রাবণ আলী হোসেন ছড়া : বাইশে শ্রাবণ - আলী হোসেন বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তোমার সাথে আড়ি তোমার জন্য সূর্য গেলো, আমার বিবেক ছাড়ি সে বিবেক আজ ছন্নছাড়া হারিয়ে কমা দাঁড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ দেখছো তুমি চেয়ে তোমার জন্য আমি এখন, নিঃস্ব হয়ে যেয়ে আপনকে আজ পর করেছি ভাইকে ভুলে যেয়ে এ ভাই ছিল আমার বুকে রাখির সুতোয় গাঁথা যে রাখি সব ছিড়ছে দেখি বিষিয়ে মনের খাতা ভয় পেয়ে তাই মিথ্যা গানে সুর ধরেছি যা-তা বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তুমি বড়ই সর্বনেশে মিলন মেলার সুরের ভেলার তাল-কেটে দে শেষে প্রেমের সাগর শুকিয়ে দিলে মরুর ছদ্মবেশে তোমার জন্য বাইশে শ্রাবণ হারিয়ে বটের ঝুরি বাংলা মায়ের দেহ ঘড়ি, হচ্ছে অকাল বুড়ি তাইতো বাঙাল ভাসছে যেন সুতো-কাটা ঘুড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ বুঝছো কাকে খুঁজি? সেজন ছিলেন বাংলা এবং বিশ্ব-মনের-পুঁজি বুঝলে সেজন রবি ঠাকুর নাম শোনোনি বুঝি? ------------ রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি 📖...