কবি আলী হোসেনের কবিতা : শঙ্খ পতন (কবি শঙ্খ ঘোষকে স্মরণ করে লেখা কবিতা) সময়-সময় সময় বড় কঠিন হয় অসময়ে শঙ্খধনি বাজলে বড়ই ভরসা হয় সময় যখন বিপদগামী তোমার হাতের কলমছড়ি সপাত সুরে কাঁপিয়ে দেয় রুদ্ধ দ্বার ঘোর ঘুমেতে ঘুমোয় সময় তোমার ছন্দ-শব্দ-ছোয়ায় হঠাৎ ভাঙে অলস ঘুমের বদ্ধ ভূমি শাম ও খাম-এ জন্ম তোমার শঙ্খম হয়ে বাঁচো বাঁচাও, মুমূর্ষু মন জাগে লাল চোখেতে সুরমা ঘষো জল চোখেতে বল তোমার হাতের কলমছড়ি এগোয়, কাঁপিয়ে শাসক দল তোমার কলম মাখায় মলম পাঁজর ভাঙা ভুলে বলহীন যে সবল হয় শিরদাঁড়াটা তুলে সময়-সময় সময় বড় কঠিন হয় অসময়ে শঙ্খ পতন, বড্ড বেশি ভয়ের হয়। -------//------ 🔳 শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ 'শাম' ও 'খাম' থেকে। 'শাম' শব্দের অর্থ শুভ এবং 'খাম' শব্দের অর্থ জল। এই শব্দের মিলনে সৃষ্টি হয়েছে 'শঙ্খম' শব্দটি। তা থেকেই শঙ্খ। দেখুন ফেসবুকে 👉 ক্লিক করুন এখানে
বাইশে শ্রাবণ আলী হোসেন ছড়া : বাইশে শ্রাবণ - আলী হোসেন বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তোমার সাথে আড়ি তোমার জন্য সূর্য গেলো, আমার বিবেক ছাড়ি সে বিবেক আজ ছন্নছাড়া হারিয়ে কমা দাঁড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ দেখছো তুমি চেয়ে তোমার জন্য আমি এখন, নিঃস্ব হয়ে যেয়ে আপনকে আজ পর করেছি ভাইকে ভুলে যেয়ে এ ভাই ছিল আমার বুকে রাখির সুতোয় গাঁথা যে রাখি সব ছিড়ছে দেখি বিষিয়ে মনের খাতা ভয় পেয়ে তাই মিথ্যা গানে সুর ধরেছি যা-তা বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তুমি বড়ই সর্বনেশে মিলন মেলার সুরের ভেলার তাল-কেটে দে শেষে প্রেমের সাগর শুকিয়ে দিলে মরুর ছদ্মবেশে তোমার জন্য বাইশে শ্রাবণ হারিয়ে বটের ঝুরি বাংলা মায়ের দেহ ঘড়ি, হচ্ছে অকাল বুড়ি তাইতো বাঙাল ভাসছে যেন সুতো-কাটা ঘুড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ বুঝছো কাকে খুঁজি? সেজন ছিলেন বাংলা এবং বিশ্ব-মনের-পুঁজি বুঝলে সেজন রবি ঠাকুর নাম শোনোনি বুঝি? ------------ রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি 📖...