সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মনের মানুষ

মনের মানুষ : আলী হোসেন যখন ঝড়ের পাখি হয়ে আসে বসন্ত আমার মন খারাপ হয় কখনও কখনও রঙও লাগে মনে বাতাসের কানে ফুসমন্তর হয়ে গেয়ে যায় রাত্রির কালো, আবার কখনও প্রত্যুষের আবছা আলোও। এক সময় তাদেরই নিয়ে ভালোবাসার পানসি ভাসায় আমার মনের মানুষ। ক্রমে ভালোবাসার ভাঁড়ার শূ্ন্য হয়, শূন্য হয়, শুন্য হয়, শুন্য হতে থাকে মনের আলো। তারপর, তারপর আরও পরে মাঝ-আকাশে, কিম্বা নভোমণ্ডলের প্রায় প্রান্তে পৌছে দেখি মনের মানুষ আমার মনের কাছেই নেই নেই ঝড়ের পাখি বসন্তও; কেবল পড়ে আছে ঝড়ে-ভাঙা বাসা আর চঞ্চল লালি-বসন্তের সেই স্বপ্ন-কঙ্কাল, দাঁড়িয়ে আছে বিনা-পয়সার টিকিট হাতে আমার সে...ই সত্য, একা আমার মনের মানুষ। --------****------- বাণিপুর। লোক উৎসব কমিটির মুখপত্র।                                                          ...

নতুন আলো

নতুন আলো : আলী হোসেন মানুষ যদি আমি তুমি বসত যদি একই ভূমি ধর্মে কোথায় মিলতে বাধা আর? আমার সাথে তোমার চলা একই সুরেই কথা বলা মানুষ কেন ভাববে অনাচার? ধর্ম যদি জীবন কাড়ে চলার পথে দাঁড়ায় আড়ে মানুষ কেন মানবে মানা তার? ধর্ম যদি বিভেদ আনে মানুষ যদি তাকেই মানে মানুষ কবে মানুষ হবে আর? মানুষ যেদিন বাসবে ভালো ঘুঁচবে ধরার আধাঁর-কালো ধর্ম সেদিন জীবন পাবে ঠিক মানুষ সেদিন মানুষ হবে আসবে সুখের প্লাবন ভবে নতুন আলোয় ভরবে দিগ্বিদিক। _______ আলোর ফুলকি। নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ। নদীয়া শাখা। ------------ লেখাটার পটভূমি জানতে এখানে ক্লিক করুন । পাঠকের প্রতিক্রিয়া জানতে এখানে ক্লিক করুন ।

শুধুই সম্পর্ক

শুধুই সম্পর্ক। আলী হোসেন  একটা সময় ছিল...... যখন মানতাম, পৃথিবীর অনেক কিছুই আমার। মা, বাবা, ভাই-বোন...... আমার চারপাশ সবাই, সবই আমার। এদের নিয়েই আমার জগৎ। যখন তুই কোলে এলি ভাবলামঃ কেবল তুই-ই আমার একমাত্র সম্বল। একটু বড় হয়ে তুইও বলেছিলিঃ ‘মা, তুমিই আমার সব’। শেষের শৈশবে এসে দেখিঃ সবাই আমার, সবই আমার শুধু আমিই কারও নই!       ---------------- শব্দ সেনা। নদীয়া। 2018। Tuesday, April 28, 2009 10:46 PM আলী হোসেন সম্প্রীতি এপার্টমেন্ট প্রথম তল, ফ্লাট নং - ০৩ ২০০২, ব্রহ্মপুর, বাদমতলা, (নিভা পার্ক ফেজ-১ এর বিপরীতে) কোলকাতা - ৭০০০৯৬ ফোন - 7003361372

সৃজন

সৃজন আলী হোসেন জীবন মানেই যন্ত্রণা কখনও তা অম্ল, কখনও বা মধুর যন্ত্রণার অন্য নাম সৃজন। শুক্রবার, 13 জুলাই 2012 6.38.49 অপরাহ্ন

📂 আলী হোসেনের জনপ্রিয় কবিতাগুলি পড়ুন