মাথার উপরটা কালো, অন্ধকার; সুর্য্য নেই কি কোন?
আছে আছে। নিশ্চই আছে।
আমি কেন অন্ধকারে আছি তবে?
আকাশটা যে ঢেকে গিয়েছে আগাছায়....
চার বছরের ছোট্ট সোনা তুই
বড্ড ছোট, ছোট্ট কুঁড়ি।
ঘন সবুজের অন্ধকারে অচেনা পথ।
তোর পথ দেখানোর ভার যার যার,
তারা যে জান্তব নেশায় মত্ত, বুঝিনি মা!
বুঝিনি, পোষমানা ছাগীর বেশে আছে;
ওরা আসলে ষন্ড!
জেগে থাক, সূর্য্য-তেজে আসবে দাবানল এখুনি
তোর ছোট্ট শরীর থেকে বের হল যে লাল লেলিহান শিখা
পুড়ে যাবে, মুড়ে যাবে তাতে আগাছার মতো তারা
তুই উঁকি দিবি আকাশের নীলে
মুক্ত পাখির ডানায় ভেসে.....। আমরা তোর পাশে...
বাইশে শ্রাবণ আলী হোসেন ছড়া : বাইশে শ্রাবণ - আলী হোসেন বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তোমার সাথে আড়ি তোমার জন্য সূর্য গেলো, আমার বিবেক ছাড়ি সে বিবেক আজ ছন্নছাড়া হারিয়ে কমা দাঁড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ দেখছো তুমি চেয়ে তোমার জন্য আমি এখন, নিঃস্ব হয়ে যেয়ে আপনকে আজ পর করেছি ভাইকে ভুলে যেয়ে এ ভাই ছিল আমার বুকে রাখির সুতোয় গাঁথা যে রাখি সব ছিড়ছে দেখি বিষিয়ে মনের খাতা ভয় পেয়ে তাই মিথ্যা গানে সুর ধরেছি যা-তা বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তুমি বড়ই সর্বনেশে মিলন মেলার সুরের ভেলার তাল-কেটে দে শেষে প্রেমের সাগর শুকিয়ে দিলে মরুর ছদ্মবেশে তোমার জন্য বাইশে শ্রাবণ হারিয়ে বটের ঝুরি বাংলা মায়ের দেহ ঘড়ি, হচ্ছে অকাল বুড়ি তাইতো বাঙাল ভাসছে যেন সুতো-কাটা ঘুড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ বুঝছো কাকে খুঁজি? সেজন ছিলেন বাংলা এবং বিশ্ব-মনের-পুঁজি বুঝলে সেজন রবি ঠাকুর নাম শোনোনি বুঝি? ------------ রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি 📖...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন