স্বাধীনতা দিবস। প্রথম পর্ব, চুয়াত্তরতম বর্ষ মুখভার করা বাতাসের সঙ্গে সমস্ত বীর বিপ্লবী ও স্বাধীনতার সৈনিক, বুক নিংড়ানো উষ্ণতা আর অন্তহীন শ্রদ্ধার সামিয়ানার নীচে বসে আছি আমি নৈবেদ্য হাতে এই শুভক্ষণে প্রকাশ হোক সেই চূড়ান্ত পর্বের রক্তিম সূর্যোদয়ের ইশতিহার, বেজে উঠুক জোটবদ্ধ সাতরঙা সাইরেন। মেঘের আড়ালে ঘাপটি মেরে থাকা বাাজপাখির দাঁত-নখ নপুংসক হোক যাতে, মাকে আমার আর কখনও ধর্ষিতা হতে না হয়। গেয়ে উঠুক সেই শপথ, সেই গান যে, বিশ্বাসের আঁধার আর সংস্কারের কু-মন্ত্রণার ভ্রূণকে প্লাসেন্টায় আঁটকে দেবে মেঘ-মুক্ত আকাশের জন্য নৈবেদ্য সাজাবে; বাতাসে ভাসতে দেবেনা জাত-ধর্ম-বর্ণ-বৈভবের বৈষম্যের সাপলুডুর বীভৎস সুর পরাগ বুকে কুটিল রেণু। --------xx------- পাঠকের প্রতিক্রিয়া দেখুন ফেসবুকের পাতায় । YourQuote
বাইশে শ্রাবণ আলী হোসেন ছড়া : বাইশে শ্রাবণ - আলী হোসেন বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তোমার সাথে আড়ি তোমার জন্য সূর্য গেলো, আমার বিবেক ছাড়ি সে বিবেক আজ ছন্নছাড়া হারিয়ে কমা দাঁড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ দেখছো তুমি চেয়ে তোমার জন্য আমি এখন, নিঃস্ব হয়ে যেয়ে আপনকে আজ পর করেছি ভাইকে ভুলে যেয়ে এ ভাই ছিল আমার বুকে রাখির সুতোয় গাঁথা যে রাখি সব ছিড়ছে দেখি বিষিয়ে মনের খাতা ভয় পেয়ে তাই মিথ্যা গানে সুর ধরেছি যা-তা বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তুমি বড়ই সর্বনেশে মিলন মেলার সুরের ভেলার তাল-কেটে দে শেষে প্রেমের সাগর শুকিয়ে দিলে মরুর ছদ্মবেশে তোমার জন্য বাইশে শ্রাবণ হারিয়ে বটের ঝুরি বাংলা মায়ের দেহ ঘড়ি, হচ্ছে অকাল বুড়ি তাইতো বাঙাল ভাসছে যেন সুতো-কাটা ঘুড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ বুঝছো কাকে খুঁজি? সেজন ছিলেন বাংলা এবং বিশ্ব-মনের-পুঁজি বুঝলে সেজন রবি ঠাকুর নাম শোনোনি বুঝি? ------------ রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি 📖...