সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অন্য মুখ

মুখের আড়ালে অন্য মুখ তাতেই দেখাও অলীক সুখ

মুখোশ পরে বাসছো ভালো

মাখিয়ে মুখে চাঁদের আলো

আড়াল থেকে মারছো ছুরি

করছো আমার পুকুর চুরি

তাতেই নাকি পালটে দেশে আসবে সে এক নতুন যুগ!


দেখাও, এযুগেরই নায়ক তুমি স্বপ্নপুরির সোনার মুখ

বলছো তুমি রাজার মত

সারিয়ে নাকি বুকের ক্ষত

রথ ছুটিয়ে আসছো তুমি

গড়তে নতুন ভারত ভূমি

যাতে, ভোগ করবে এদেশবাসি মর্ত্যে বসেই স্বর্গসুখ!

মন্তব্যসমূহ

📂 আলী হোসেনের জনপ্রিয় কবিতাগুলি পড়ুন