নতুন আলো : আলী হোসেন মানুষ যদি আমি তুমি বসত যদি একই ভূমি ধর্মে কোথায় মিলতে বাধা আর? আমার সাথে তোমার চলা একই সুরেই কথা বলা মানুষ কেন ভাববে অনাচার? ধর্ম যদি জীবন কাড়ে চলার পথে দাঁড়ায় আড়ে মানুষ কেন মানবে মানা তার? ধর্ম যদি বিভেদ আনে মানুষ যদি তাকেই মানে মানুষ কবে মানুষ হবে আর? মানুষ যেদিন বাসবে ভালো ঘুঁচবে ধরার আধাঁর-কালো ধর্ম সেদিন জীবন পাবে ঠিক মানুষ সেদিন মানুষ হবে আসবে সুখের প্লাবন ভবে নতুন আলোয় ভরবে দিগ্বিদিক। _______ আলোর ফুলকি। নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ। নদীয়া শাখা। ------------ লেখাটার পটভূমি জানতে এখানে ক্লিক করুন । পাঠকের প্রতিক্রিয়া জানতে এখানে ক্লিক করুন ।
বাইশে শ্রাবণ আলী হোসেন ছড়া : বাইশে শ্রাবণ - আলী হোসেন বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তোমার সাথে আড়ি তোমার জন্য সূর্য গেলো, আমার বিবেক ছাড়ি সে বিবেক আজ ছন্নছাড়া হারিয়ে কমা দাঁড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ দেখছো তুমি চেয়ে তোমার জন্য আমি এখন, নিঃস্ব হয়ে যেয়ে আপনকে আজ পর করেছি ভাইকে ভুলে যেয়ে এ ভাই ছিল আমার বুকে রাখির সুতোয় গাঁথা যে রাখি সব ছিড়ছে দেখি বিষিয়ে মনের খাতা ভয় পেয়ে তাই মিথ্যা গানে সুর ধরেছি যা-তা বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তুমি বড়ই সর্বনেশে মিলন মেলার সুরের ভেলার তাল-কেটে দে শেষে প্রেমের সাগর শুকিয়ে দিলে মরুর ছদ্মবেশে তোমার জন্য বাইশে শ্রাবণ হারিয়ে বটের ঝুরি বাংলা মায়ের দেহ ঘড়ি, হচ্ছে অকাল বুড়ি তাইতো বাঙাল ভাসছে যেন সুতো-কাটা ঘুড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ বুঝছো কাকে খুঁজি? সেজন ছিলেন বাংলা এবং বিশ্ব-মনের-পুঁজি বুঝলে সেজন রবি ঠাকুর নাম শোনোনি বুঝি? ------------ রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি 📖...