আলী হোসেনের কবিতা : শীত ঘুম ফুসফুসের প্রতিটি কূপে আঁধার ঘনিয়ে আসছে নীল আকাশে সূর্যাস্তের রঙ সিঁধছে প্রতিক্ষণ বাতাসে কমছে উড়ে বেড়ানোর অবকাশ লাগছে বেলাগাম ঝাঁকুনি আমি তবু দেখছি না কিছুই বিশ্বাসের কোটরে হিস হিস শব্দ শোনা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সারা দিনের ক্লান্তি নিয়ে ঘরে ফেরা পাখিটি ভয় পাচ্ছে শব্দের আমি কিন্তু শুনছি না কিছুই ভালোবাসার পিদিমটা ক্রমশ নিভু নিভু হয়ে আসছে বহুরূপী জলদস্যুর আস্ফালন নৌকায় থাকা দাঁড় আর পালের বিবাদ আজ মাঝির ঘুম কেড়েছে অথচ, আমি আছি ঘুমের গভীরে হঠাৎ আয়েশি দেহ মেলে চোখ কচলাতেই দেখি আমি চিপম্যাংক, মেঠো কাঠবিড়ালি সুদূর সুমের থেকে ব্রহ্মান্ড ঘুরে ঘুরে জ্ঞান চক্ষু নিয়ে মানুষের দেশে এসে গেছি আসলে, আমি শীত ঘুমে ছিলাম। -----------//--------- 🔳 উত্তর...
বাইশে শ্রাবণ আলী হোসেন ছড়া : বাইশে শ্রাবণ - আলী হোসেন বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তোমার সাথে আড়ি তোমার জন্য সূর্য গেলো, আমার বিবেক ছাড়ি সে বিবেক আজ ছন্নছাড়া হারিয়ে কমা দাঁড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ দেখছো তুমি চেয়ে তোমার জন্য আমি এখন, নিঃস্ব হয়ে যেয়ে আপনকে আজ পর করেছি ভাইকে ভুলে যেয়ে এ ভাই ছিল আমার বুকে রাখির সুতোয় গাঁথা যে রাখি সব ছিড়ছে দেখি বিষিয়ে মনের খাতা ভয় পেয়ে তাই মিথ্যা গানে সুর ধরেছি যা-তা বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ তুমি বড়ই সর্বনেশে মিলন মেলার সুরের ভেলার তাল-কেটে দে শেষে প্রেমের সাগর শুকিয়ে দিলে মরুর ছদ্মবেশে তোমার জন্য বাইশে শ্রাবণ হারিয়ে বটের ঝুরি বাংলা মায়ের দেহ ঘড়ি, হচ্ছে অকাল বুড়ি তাইতো বাঙাল ভাসছে যেন সুতো-কাটা ঘুড়ি বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ বুঝছো কাকে খুঁজি? সেজন ছিলেন বাংলা এবং বিশ্ব-মনের-পুঁজি বুঝলে সেজন রবি ঠাকুর নাম শোনোনি বুঝি? ------------ রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি 📖...